News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির নির্মাণ হলে প্রত্যেকেরই আনন্দ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

রাম মন্দির নির্মাণ হলে প্রত্যেকেরই আনন্দ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): জানুয়ারি মাসেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানির নতুন তারিখ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| যদিও, সাধু-সন্তরা চাইছেন আগামী ডিসেম্বর মাসেই রাম মন্দির নির্মাণের শিলান্যাস করবেন তাঁরা| গত ৩ নভেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আয়োজিত অখিল ভারতীয় সন্ত সমিতি-র ‘ধর্মাদেশ’ আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী সাধ্বী প্রাচী বলেই ফেলেছিলেন, ৬ ডিসেম্বরই শিলান্যাস করতে হবে| এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, ‘রাম মন্দির নির্মাণ হলে প্রত্যেকেরই আনন্দ হবে| কিন্তু, আমার মতে সুষ্ঠু বাতাবরণে রাম মন্দিরের নির্মাণ হওয়া উচিত|’

এদিকে, আগামী ২৫ নভেম্বর, রবিবার সঙ্ঘের আহ্বাণে উত্তর প্রদেশের অযোধ্যায় আয়োজিত চলেছে বিরাট ধর্মীয় সভা| রাম মন্দির নির্মাণের লক্ষ্যে সঙ্ঘের দ্বারা আয়োজিত এই ধর্মীয় সভা যথেষ্ট ত্যাত্পর্যপূর্ণ প্রমাণিত হতে পারে| সম্ভবত আগামী ২৫ নভেম্বরের বিরাট ধর্মীয় সভায় রামজন্মভূমিতে রাম মন্দির নির্মাণের তারিখ নির্ধারণ করা হতে পারে| আসন্ন ধর্মীয় সভা সাফল্য মণ্ডিত করে তোলার উদ্দেশ্যে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে সঙ্ঘ পরিবার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top