News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসর বিস্ফোরণে যুক্ত দুষ্কৃতীদের খোঁজ দিতে পারলে ৫০ লক্ষ টাকা দেবে পঞ্জাব সরকার
Image

অমৃতসর বিস্ফোরণে যুক্ত দুষ্কৃতীদের খোঁজ দিতে পারলে ৫০ লক্ষ টাকা দেবে পঞ্জাব সরকার

অমৃতসর, ১৯ নভেম্বর (হি.স.) : অমৃতসরের আদিলওয়াল গ্রামে নিরাঙ্কারিদের ধর্মসভায় যারা বিস্ফোরণ ঘটিয়েছিল তাদের বিষয়ে খোঁজ দিতে পারলেন ৫০ লক্ষ টাকার অর্থ পুরস্কার দেবে পঞ্জাব সরকার। সোমবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। পাশাপাশি বিস্ফোরণের ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
অমৃতসরের আদিলওয়াল গ্রামের নিরাঙ্কারিদের ধর্মসভায় গ্রেনেড হামলা চালায় দুই দুষ্কৃতী। এই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০। ওই দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য পুলিশ ১৮১ হেল্পলাইন নম্বরও সোমবার চালু করা হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।
গ্রেনেড হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, অমৃতসরে যা হয়েছে তার নিন্দা করছি। আক্রান্তদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। বিগত চার বছর বড় ধরণের নাশকতা মূলক কাজ কোনও বড় শহরে হয়নি। শুধুমাত্র সীমান্তবর্তী শহর উরি ও পাঠানকোটে ঘটেছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে ঘটনাস্থলে আসেন এনআইএ-এর আধিকারিকেরা। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি সঙ্গেও তারা আলোচনা করেন। পুলিশের বর্ডার রেঞ্জের আইজি সুরীন্দ্র পাল সিং তোমার জানিয়েছেন, পুলিশ না এনআইএ-কে তদন্ত করবে তা এখনও ঠিক হয়নি। পুলিশের তরফ থেকে ওই দুষ্কৃতীদের কোনও স্কেচ বা হুলিয়া জারি হয়নি।
এদিন ঘটনাস্থলে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। সঙ্গে ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী নভজ্যোত সিং সিধু। পরে হাসপাতালে গিয়ে আহতদেরও দেখতে যান মুখ্যমন্ত্রী।
উল্লেখনীয়, অমৃতসরের আদিলওয়াল গ্রামের নিরাঙ্কারি ভবনে গ্রেনেড বিস্ফোরণ হয়। রবিবার সকালে এই বিস্ফোরণে নিহত তিন। পাশাপাশি গুরুতর আহত ১০। মোটর বাইকে করে এসে দুই জঙ্গি এই বিস্ফোরণ ঘটনায় বলে জানা গিয়েছে। বিস্ফোরণের নিহতদের পরিবারবর্গদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেম অমরেন্দ্র সিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top