News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাপ্রধানের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য আপ বিধায়কের, অবশেষে ক্ষমা চাইলেন ফুলকা
Image

সেনাপ্রধানের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য আপ বিধায়কের, অবশেষে ক্ষমা চাইলেন ফুলকা

অমৃতসর ও নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক এইচ এস ফুলকা| রবিবার অমৃতসরে গ্রেনেড হামলার নেপথ্যে কারা জড়িত, তা নিয়ে নানা মহলে নানা মত| পার গুপ্তচর সংস্থা আইএসআই-এর জড়িত থাকার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না| পাশাপাশি পঞ্চাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মতে, খালিস্তানি জঙ্গিরাও এই হামলার নেপথ্যে থাকতে পারে| এরই মাঝে বিতর্কিত করে বসেন আপ বিধায়ক এইচ এস ফুলকা| তাঁর কথায়, ‘সেনাপ্রধান বিপিন রাওয়াত পঞ্জাবে এসেছিলেন, জঙ্গি হামলার শঙ্কা নিয়ে কথা বলেছিলেন| এমন তো হতেই পারে যে উনি নিজের কথা সত্যতা প্রমাণ করতে প্ল্যানিং করে এই কাজটি করেছেন|’
সেনাপ্রধান সম্পর্কে বেফাঁস এই মন্তব্য করার পরই ক্ষমা চাইলেন আর বিধায়ক এইচ এস ফুলকা| ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, ‘আমার বক্তব্য পুরোপুরি ভুল বোঝা হয়েছে| দয়া করে গোটা ভিডিওটি দেখুন| সমস্ত বক্তব্য কংগ্রেসের বিরুদ্ধেই ছিল, শ্রদ্ধের সেনাপ্রধানের বিরুদ্ধে নয়| তা সত্ত্বেও, অসাবধানী মন্তব্যের জন্য আমি দুঃখিত|’ ফুলকার মন্তব্য প্রসঙ্গে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফুলকা| অসম্পূর্ণ মন্তব্যের ভিত্তিতে তাঁকে হেয় করা উচিত নয়| গত ৩৫ বছর ধরে ১৯৮৪ দাঙ্গা আক্রান্তদের হয়ে লড়াই করছেন তিনি, এ জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান উচিত|’ ফুলকার এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিতর্ক কিন্তু থামছে না| পঞ্জাবের কংগ্রেস বিধায়ক রাজকুমার ভেরকা বলেছেন, ‘কার নির্দেশে এমন ধরনের মন্তব্য করলেন ফুলকা? কেজরিওয়াল কি উত্তর দেবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কেউ বরদাস্ত করবে না| ফুলকার বিরুদ্ধে আমরা এফআইআর রুজু করব|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top