News Flash

  • Home
  • Uncategorized
  • কিউয়ি টেল এন্ডারদের দারুণ প্রতিরোধে সমস্যা বাড়াল ভারতীয়-এ দলের
Image

কিউয়ি টেল এন্ডারদের দারুণ প্রতিরোধে সমস্যা বাড়াল ভারতীয়-এ দলের

মাউন্ট মাউনগানুই, ১৮ নভেম্বর (হি.স.) : কিউয়ি টেল এন্ডারদের দারুণ প্রতিরোধ সমস্যা বাড়াল ভারতীয়-এ দলের৷ ব্রেসওয়েল থেকে শুরু করে জেমিসন, রান্স, টিকনাররা সিরাজ, চাহার, বিজয় শঙ্করদের অনায়াসে সামলে কার্যকরী যোগদান রাখায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘এ’ দলের চারদিনের প্রথম বেসরকারি টেস্টের রাশ নিজেদের হাতে নিতে পারল না রাহানেরা৷ যদিও কিউয়িরা ভারতের দলগত সংগ্রহের খুব কাছে এসে ডিক্লেয়ার করায় প্রথম ইনিংসের নিরিখে ছোটখাটো লিগ হাতে এসে যায় ভারতের৷
প্রথম ইনিংসে ভারতের ৮ উইকেটে ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একসময় ২১১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল৷ সেখান থেকে তারা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৯ উইকেটে ৪৫৮ রানে৷ রাদারফোর্ড ১১৪ রান করে আউট হন৷ ছ’নম্বরে ব্যাট করতে নামা ক্লেভারের (৫৩) হাফসেঞ্চুরির পর থেকে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা প্রায় প্রত্যেকেই উল্লেখযোগ্য যোগদান রাখে৷
ব্রেসওয়েল ৪৮, জেমিসন ৩০, ওয়েরকম ১১, রান্স অপরাজিত ৬৯ ও টিকনার অপরাজিত ৩০ রান করেন৷ কৃষ্ণাপ্পা গৌতম ভারতের হয়ে ১০৭ রানের বিনিময়ে সর্বাধিক ৩টি উইকেট নেন৷ দু’টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও নভদীপ সাইনি৷ একটি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ ও বিজয় শঙ্কর৷
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে৷ পৃথ্বী শ ৭টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন৷ ২২ বলে ২ রান করে ব্যাট করছেন বিজয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top