News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব বাড়ছে দেশে-কৃষকরা দুর্দশায়, শহরের নাম বদল নিয়ে বিজেপিকে খোঁচা হার্দিকের
Image

বেকারত্ব বাড়ছে দেশে-কৃষকরা দুর্দশায়, শহরের নাম বদল নিয়ে বিজেপিকে খোঁচা হার্দিকের

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): গোটা দেশজুড়ে এখন নাম বদলের অভিনব ট্রেন্ড চলছে| এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ| ফৈজাবাদ হয়েছে অযোধ্যা| গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে আসছে| আর এই নাম বদলের অভিনব ট্রেন্ডকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্যাটেল আন্দোলনের অন্যতম নেতা হার্দিক প্যাটেল| হার্দিকের মতে, গোটা দেশে বেকারত্ব বেড়েই চলেছে, কৃষকরা যথেষ্ট চিন্তায়| আর তাঁরা (বিজেপি) শহরের নাম এবং মূর্তি তৈরিতেই ব্যস্ত|
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক প্যাটেল বলেছেন, শহরের নাম পরিবর্তন করলেই, যদি দেশের উন্নতি হয়| তবে, আমার মতে ১২৫ কোটি দেশবাসীরই উচিত তাঁদের নাম ‘রাম’ রেখে দেওয়া| এরপরই বিজেপিকে খোঁচা দিয়ে হার্দিক প্যাটেল বলেছেন, দেশে বেকারত্ব বেড়েই চলেছে, কৃষকদের অবস্থা করুণ| আর তাঁরা শহরের নাম এবং মূর্তি তৈরিতেই ব্যস্ত| উল্লেখ্য, নাম বদলের ট্রেন্ড শুরু হয়েছে উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে| এলাহাবাদ ইতিমধ্যেই প্রয়াগরাজ হয়েছে| ফৈজাবাদ হয়েছে অযোধ্যা| গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে আসছে| আবার তাজনগরী আগ্রা শহরের নাম আগ্রাভন করার দাবি উঠছে| এখানেই শেষ নয়, হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানিয়েছেন এক বিজেপি নেতা| নাম বদলের তালিকায় রয়েছে উত্তর প্রদেশের মুজাফফরনগরও| মুজাফফরনগরের নাম পাল্টে লক্ষ্মীনগর করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top