News Flash

  • Home
  • Uncategorized
  • সস্বাস্থের জন্য আয়ুর্বেদ শীর্ষক সেমিনার
Image

সস্বাস্থের জন্য আয়ুর্বেদ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি আজ সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে সুস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ শীর্ষক রাজ্যভিতিক এক সেমিনারের উদ্বোধন করেন৷ আয়ুর্বেদ বা্যসপীঠ এই সেমিনারের আয়োজন করে৷ সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, সুখের জন্য মানুষের প্রথম চাহিদা হচ্ছে নিরোগ দেহ ও সুস্থ শরীর৷ কেউ যদি সুস্থ শরীরের অধিকারী না হন তা হলে তার সম্পদ এবং অর্থ দুয়েরই ক্ষতি হয়৷ রাজ্যপাল বলেন, এটা খুবই ভাল লক্ষ্মণ যে আয়ুর্বেদ চিকিৎসার সম্প্রসারণ ঘটছে সারা দেশেই৷ এটা আরো আগেই হওয়া উচিত ছিল৷
সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল আরো বলেন, প্রাচীণকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে ভারতের একটা নিজস্ব পরিচিতি আছে৷ ভারতে আয়ুর্বেদ চিকিৎসার ঐতিহ্য ও দর্শন খুবই প্রাচীন৷ আয়ুর্বেদ চিকিৎসাতেও সুস্থ ও নিরোগ দেহের অধিকারী হওয়া যায়৷ সেমিনারে আয়ুবে দ ব্যাসপীঠের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ডা সুচিত্র কুলকার্ণি আয়ুর্বেদ চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন, ত্রিপুরা বি শ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ভি এল ধারুরকর ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা জে কে দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন আয়ুর্বেদ ব্যাসপীঠের ত্রিপুরা শাখার পক্ষে ডা অচিন্ত্য কুমার দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top