নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি আজ সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে সুস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ শীর্ষক রাজ্যভিতিক এক সেমিনারের উদ্বোধন করেন৷ আয়ুর্বেদ বা্যসপীঠ এই সেমিনারের আয়োজন করে৷ সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, সুখের জন্য মানুষের প্রথম চাহিদা হচ্ছে নিরোগ দেহ ও সুস্থ শরীর৷ কেউ যদি সুস্থ শরীরের অধিকারী
না হন তা হলে তার সম্পদ এবং অর্থ দুয়েরই ক্ষতি হয়৷ রাজ্যপাল বলেন, এটা খুবই ভাল লক্ষ্মণ যে আয়ুর্বেদ চিকিৎসার সম্প্রসারণ ঘটছে সারা দেশেই৷ এটা আরো আগেই হওয়া উচিত ছিল৷
সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল আরো বলেন, প্রাচীণকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে ভারতের একটা নিজস্ব পরিচিতি আছে৷ ভারতে আয়ুর্বেদ চিকিৎসার ঐতিহ্য ও দর্শন খুবই প্রাচীন৷ আয়ুর্বেদ চিকিৎসাতেও সুস্থ ও নিরোগ দেহের অধিকারী হওয়া যায়৷ সেমিনারে আয়ুবে দ ব্যাসপীঠের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ডা সুচিত্র কুলকার্ণি আয়ুর্বেদ চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন, ত্রিপুরা বি শ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ভি এল ধারুরকর ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা জে কে দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন আয়ুর্বেদ ব্যাসপীঠের ত্রিপুরা শাখার পক্ষে ডা অচিন্ত্য কুমার দেব৷
সস্বাস্থের জন্য আয়ুর্বেদ শীর্ষক সেমিনার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















