News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস নিহত তিন ও আহত ১৬
Image

ওডিশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস নিহত তিন ও আহত ১৬

নবরঙ্গপুর, ১১ নভেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। নিহত তিন ও গুরুতর আহত ১৬। রবিবার ওডিশার নবরঙ্গপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কোরাপুট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
নবরঙ্গপুর জেলার জিরাগাঁওতে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি তীর্থযাত্রায় বেরিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসটি একটি স্কুলের। বাসের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিল। তারা রায়গড়, নবরঙ্গপুর, উমেরকোট এবং জারিগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Releated Posts

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top