নবরঙ্গপুর, ১১ নভেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। নিহত তিন ও গুরুতর আহত ১৬। রবিবার ওডিশার নবরঙ্গপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি
ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কোরাপুট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কোরাপুট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।নবরঙ্গপুর জেলার জিরাগাঁওতে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি তীর্থযাত্রায় বেরিয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসটি একটি স্কুলের। বাসের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিল। তারা রায়গড়, নবরঙ্গপুর, উমেরকোট এবং জারিগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

















