News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করছে কংগ্রেস, ছত্তিশগড়ে বার্তা যোগী আদিত্যনাথের

রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করছে কংগ্রেস, ছত্তিশগড়ে বার্তা যোগী আদিত্যনাথের

লোরমি (ছত্তিশগড়), ১০ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রীর পর এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে খোলাখুলি কংগ্রেসের সঙ্গে মাওবাদীদের যোগসাজশের অভিযোগ তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| শনিবার ছত্তিশগড়ের লোরমিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘নিজেদের স্বার্থপর উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই অঞ্চলে নকশালবাদের প্রচার করছে কংগ্রেস| এই সমস্যা মোকাবিলা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বিজেপি সরকার|’

কংগ্রেসকে আক্রমণ করে যোগী আদিত্যনাথ আরও বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করছে কংগ্রেস| ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব অথবা কাশ্মীর হোক, জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়েই রাজনীতি করছে কংগ্রেস| কিন্তু, ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়| জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করলে, আমরা কথনই তা সহ্য করব না| জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করার অধিকার কারও নেই|’

পাশাপাশি ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|যোগীর কথায়, ‘স্বাধীনতার পর এই প্রথমবার একজন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ২০২২ সালের মধ্যে, দেশের কোনও গরিব নিজস্ব গৃহ ছাড়া থাকবে না| কেন্দ্রে যদি বিজেপি সরকার না থাকত, ছত্তিশগড়ের জনসাধারণ নিজস্ব বাড়ি পেতেন না, যা তাঁরা এখন পাচ্ছেন|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top