নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ নভেম্বর৷৷ হঠাৎই গুলির আতঙ্কে দিশেহারা এলাকাবাসী৷ এলাকার যুবক খোকন দেববর্মাকে গুলি করে মারার জন্য গুলি করে দুই যুবক পালিয়ে যায় এমনই অভিযোগ করে খোকন দেববর্মা৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন বৈরাগী ডেপা গ্রামে৷ সন্ধ্যা নাগাদ অভিযোগের ভিত্তিতে দুজন যুবকের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ৷ ঘটনায় জানা যায় বৈরাগী ডেপা গ্রামের ইন্দ্রকুমার দেববর্মার ছেলে ঘরে রাতের ভাত খাওয়ার সময় দুই যুবক ঘরের বাইরে থেকে গুলি চালায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী চিৎকার করলে তারা পালিয়ে যায়৷ সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানায় খবর এলে এসডিপিও তাপস কান্তি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷ উদ্ধার হয় গুলির খোল৷ এদিনই এলাকার অর্জুন দেববর্মা ও নুনাছড়ার দিলীপ দেববর্মার নামে একটি অভিযোগ জমা পরে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে অর্জুন দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ৷
হত্যার লক্ষ্যে গুলি, গ্রেপ্তার এক যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















