News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার লক্ষ্যে গুলি, গ্রেপ্তার এক যুবক
Image

হত্যার লক্ষ্যে গুলি, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ নভেম্বর৷৷ হঠাৎই গুলির আতঙ্কে দিশেহারা এলাকাবাসী৷ এলাকার যুবক খোকন দেববর্মাকে গুলি করে মারার জন্য গুলি করে দুই যুবক পালিয়ে যায় এমনই অভিযোগ করে খোকন দেববর্মা৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন বৈরাগী ডেপা গ্রামে৷ সন্ধ্যা নাগাদ অভিযোগের ভিত্তিতে দুজন যুবকের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ৷  ঘটনায় জানা যায় বৈরাগী ডেপা গ্রামের ইন্দ্রকুমার দেববর্মার ছেলে ঘরে রাতের ভাত খাওয়ার সময় দুই যুবক ঘরের বাইরে থেকে গুলি চালায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী চিৎকার করলে তারা পালিয়ে যায়৷ সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানায় খবর এলে এসডিপিও তাপস কান্তি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷ উদ্ধার হয় গুলির খোল৷ এদিনই এলাকার অর্জুন দেববর্মা ও নুনাছড়ার দিলীপ দেববর্মার নামে একটি অভিযোগ জমা পরে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে অর্জুন দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top