News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল তুষারপাতের জেরে বন্ধ শ্রীনগর-লে জাতীয় সড়ক

প্রবল তুষারপাতের জেরে বন্ধ শ্রীনগর-লে জাতীয় সড়ক

শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.) : মরসুমের প্রথম তুষারপাতের জেরে রবিবারও বন্ধ রইল শ্রীনগর-লে জাতীয় সড়ক। এই নিয়ে টানা চারদিন বন্ধ রইল এই জাতীয় সড়কটি। বিগত ২৪ ঘন্টায় নতুন করে বরফপাতে ফলে পুরু বরফে ঢেকে গিয়েছে ৪৩৪ কিলোমিটার বিস্তৃত শ্রীনগর-লে জাতীয় সড়ক। যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাদাখ। বৃহস্পতিবার থেকে লাদাখগামী বহু পণ্যবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মধ্য কাশ্মীরের গান্ধেরবল জেলার সোনমার্গ শহরে। জ্বালানি তেল, অত্যাবশ্যক পণ্য এই ট্রাকগুলিতে রয়েছে। কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে তা কোনও ভাবেই পৌঁছতে পারছে না লাদাখে। অন্যদিকে লাদাখেও একই চিত্র দেখা গিয়েছে। সেখানকার দ্রাস, কার্গিল, মীনমার্গে খালি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জাতীয় সড়কের উপর দিয়ে যাতে কোনও গাড়ি না যেতে পারে তার জন্য প্রচুর সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে রাজ্যের সার্বিক জনজীবন চূড়ান্ত ব্যহত হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top