News Flash

  • Home
  • Uncategorized
  • সৈখোয়া হত্যাকাণ্ড : ১২ ঘণ্টার তিনসুকিয়া বনধ সর্বাত্মক, শনিবার ২৪ ঘণ্টার অসম বনধ-এর ডাক বাঙালি ফেড-এর
Image

সৈখোয়া হত্যাকাণ্ড : ১২ ঘণ্টার তিনসুকিয়া বনধ সর্বাত্মক, শনিবার ২৪ ঘণ্টার অসম বনধ-এর ডাক বাঙালি ফেড-এর

তিনসুকিয়া (অসম), ২ নভেম্বর, (হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যারাতে সৈখোয়ায় সংঘটিত নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বেঙ্গলি স্টুডেন্টস ফেডারেশনের তিনসুকিয়া জেলা কমিটি আহূত ১২ ঘণ্টার বনধ সর্বাত্মক সফল হয়েছ। আজকের ১২ ঘণ্টার তিনসুকিয়া বনধ-কে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
এদিকে একই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার ২৪ ঘণ্টার অসম বনধ-এর ডাক দিয়েছে বাঙালি ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি। আগামীকালের আহূত বনধ-কে সর্বাত্মক সফল করতে অসমের সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি অসমের সকল জাতীয় সংগঠনকেও আহূত বনধকে সমৰ্থন করে রাজ্যে বসবাসকারী বাঙালি এবং অসমিয়াদের মধ্যে শান্তি, সম্প্ৰীতি ও সৌহার্দ্য বিনষ্ট করার অপচেষ্টায় সচেষ্ট তৃতীয় শক্তিকে প্রতিরোধ করতে বাঙালি ছাত্র ফেডারেশন অনুরোধ জানিয়েছে। এক বিবৃতি প্রকাশ করে সংগঠন জানিয়েছে আগামীকালের বনধ-এ জরুরিকালীন পরিষেবা সচল থাকবে।
এদিকে আজকের ১২ ঘণ্টার বনধ-এ স্তব্ধ হয়ে পড়েছে ধলা, শদিয়া, ডুমডুমা-সহ জেলার সব অঞ্চল। বিভিন্ন জায়গায় রাজপথে টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ সাব্যস্ত করছেন বনধ সমৰ্থকরা। রাস্তাঘাটে কোনও ধরনের যানবাহন চলাচল করছে না, বন্ধ সব দোকানপাট।
অন্যদিকে সৈখোয়াকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে প্ৰতিবাদ চলছে। উজানের তিনসুকিয়া, ডিব্রুগড় ছাড়াও নিম্ন ও মধ্য অসমের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। ঢেকিয়াজুলি, বঙাইগাঁওয়ের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করছেন বাঙালিরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top