News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল-চন্দ্রবাবু বৈঠক : গণতন্ত্র রক্ষার্থে বিরোধী ঐক্যের ডাক দুই নেতার
Image

রাহুল-চন্দ্রবাবু বৈঠক : গণতন্ত্র রক্ষার্থে বিরোধী ঐক্যের ডাক দুই নেতার

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন। বিজেপি বিরুদ্ধে মহাজোট গড়ে তুলতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করলেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

বৈঠকে পর যৌথ ভাবে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী ও এন চন্দ্রবাবু নাইডু। রাহুল গান্ধী বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। গণতন্ত্র রক্ষার্থে, সংস্থাগুলিকে বাঁচানোর জন্য এবং দেশের ভবিষ্যৎতের জন্য আমাদের সঙ্ঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এন চন্দ্রবাবু নাইডু বলেন সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীত ভুলে দেশকে বাঁচানোর জন্য সমস্ত বিরোধী শক্তিগুলিকে সঙ্ঘবদ্ধ হতে হবে।

উল্লেখনীয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে শেষবার রাহুল গান্ধী এবং এন চন্দ্রবাবু নাইডু শেষ দেখা হয়েছিল। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে শরিক হিসেবে যোগ দিয়েছিলেন এন চন্দ্রবাবু নাইডু। পরে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা না পাওয়ার ফলে ক্ষুদ্ধ হয়ে এনডিএ ছেড়ে বেড়িয়েও এসেছিলেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top