News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ দু’জন জওয়ান, মৃত্যু দূরদর্শনের চিত্র গ্রাহকের
Image

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ দু’জন জওয়ান, মৃত্যু দূরদর্শনের চিত্র গ্রাহকের

রায়পুর, ৩০ অক্টোবর (হি.স.): বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ছত্তিশগড়ে ততই বাড়ছে মাওবাদীদের হিংসাত্মক কার্যকলাপ| ছত্তিশগড়ে আবারও মাওবাদী হামলা| এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার আরণপুর থানা এলাকায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন নিরাপত্তা রক্ষী বাহিনীর দু’জন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্রগ্রাহক|
আগামী নভেম্বর মাসেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন| ছত্তিশগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচন হবে, যথাক্রমে ১২ এবং ২০ নভেম্বর| বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার সকালে দান্তেওয়াড়ার আরণপুর থানা এলাকায় নির্বাচনের খবর করতে এসেছিল দূরদর্শনের সাংবাদিক দল| আরণপুর থানার অন্তর্গত নিলাওয়া গ্রামের কাছে আচমকাই তাঁদের উপর হামলা চালায় মাওবাদীরা| মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্র গ্রাহক, এছাড়াও দু’জন জওয়ান শহিদ হয়েছেন| ডিআইজি পি সুন্দররাজ জানিয়েছেন, ‘আরণপুরায় পেট্রোলিং পার্টি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা| দু’জন জওয়ান শহিদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্রগ্রাহক| এছাড়াও আরও দু’জন জওয়ান আহত হয়েছেন| আহত জওয়ানদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|’
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ১৮টি কেন্দ্রে| এর মধ্যে ৮টি কেন্দ্র বস্তার, কাঁকের সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও রাজনন্দগাঁও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত| রাজ্যের বাকি ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর| ফলাফল ঘোষণা আগামী ১১ ডিসেম্বর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top