News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল, সিবিআই-এর অন্তর্কলহকে হাতিয়ার করে তোপ দাগলেন বিজেপিকে
Image

মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল, সিবিআই-এর অন্তর্কলহকে হাতিয়ার করে তোপ দাগলেন বিজেপিকে

উজ্জয়িনী, ২৯ অক্টোবর (হি.স.) : সিবিআই অন্তর্কলহ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভয় এবং আতঙ্ক পেয়ে চৌকিদ্বার রাত দু’টোর সময় সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দিয়েছেন বলে সোমবার উজ্জয়িনীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তিনি। সামনে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রেখে বিজেপির বিরুদ্ধে সিবিআই-এর অন্তর্কলহকে হাতিয়ার করে সোমবার রাহুল গান্ধী বলেন, ‘ভয়, আতঙ্কে চৌকিদ্বার সিবিআই ডিরেক্টরকে রাত ২’টোর সময় সরিয়ে দিয়েছে। রাফাল দুর্নীতিকে আড়াল করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। দেশ আগামীদিনে জানতে পারবে যে চৌকিদ্বারই চোর। তখনই সব পরিষ্কার হয়ে যাবে।’ পাশাপাশি কংগ্রেস সভাপতি বলেন, কেন্দ্র সেনাবাহিনীর কল্যাণে কি করেছে? পঞ্চায়েত রাজকে শেষ করে দিয়েছে, জম্মু ও কাশ্মীরকে পুড়িয়ে দিয়েছে, জঙ্গিদের জন্য দরজা খুলে দিয়েছে। রাফাল নিয়ে সিবিআই তদন্ত করতে যাচ্ছিল। তার আগে সিবিআই ডিরেক্টরকে পদ থেকে সরিয়ে দিল।
কৃষকদের দুর্দশা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি কখনও মিথ্যা প্রতিশ্রুতি দিই না। দশদিনের মধ্যে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কৃষকদের ঋণ মকুব করে দেবেন।’ শিপ্রা নদী দূষণমুক্ত না হওয়ার জন্য রাজ্যের বিজেপি সরকারের নিন্দায় মুখর হয়ে তিনি বলেন, শিপ্রা নদীর স্বচ্ছতার জন্য ৪০০ কোটি খরচ করা হয়েছে। কোনও মন্ত্রী যদি এই নদীর জল পান করে তবে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়বেন। আমার কাছে খবর এসেছে কুম্ভ মেলা নিয়েও দুর্নীতি হয়েছে। এর সিবিআই তদন্তের দাবি আমি করছি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top