News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলা আরও প্রসারিত করার কোনও প্রয়োজনীয়তা নেই : বিশ্ব হিন্দু পরিষদ
Image

অযোধ্যা মামলা আরও প্রসারিত করার কোনও প্রয়োজনীয়তা নেই : বিশ্ব হিন্দু পরিষদ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ| পাশাপাশি অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সোমবার মাত্র চার মিনিটের শুনানিতেই এ কথা জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ| তবে, বিশ্ব হিন্দু পরিষদের মতে, অযোধ্যা মামলা আরও প্রসারিত করার কোনও প্রয়োজনীয়তা নেই| বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকারী সভাপতি অলোক কুমার জানিয়েছেন, রাম মন্দিরের জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করার কোনও মানে নেই|
সরকারের প্রতি তাঁর অনুরোধ, রামমন্দির নিয়ে শ্রীঘ্রই আইন প্রণয়ন করা হোক| যাতে অযোধ্যায় রামমন্দির তৈরি করার ক্ষেত্রে পথ প্রশস্ত হয়| বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকারী সভাপতি অলোক কুমার-এর আরও বক্তব্য, শীতকালীন অধিবেশনেই আইনি বিল নিয়ে আসা উচিত সরকারের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top