News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল লায়ন এয়ার ফ্লাইট, পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা
Image

ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল লায়ন এয়ার ফ্লাইট, পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

জাকার্তা, ২৯ অক্টোবর (হি.স.): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ল লায়ন এয়ার ফ্লাইটের যাত্রীবোঝাই একটি বিমান| ‘অভিশপ্ত’ বিমানটিতে ছ’জন ক্রু মেম্বার এবং দু’জন পাইলট-সহ মোট ১৮৮ জন যাত্রী ছিলেন, বিমান দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| ইন্দোনেশিয়ার স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ৬.২১ মিনিট নাগাদ জাকার্তা বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল যাত্রীবোঝাই লায়ন এয়ার ফ্লাইটের বিমানটি| কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই, সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফ্রিক কন্ট্রোলের সঙ্গে বোয়িং ৭৩৭ ফ্লাইট জেটি ৬১০ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| নিখোঁজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীকে নিয়ে জাকার্তার অদূরে উপকূল থেকে ৩৪ নটিক্যাল মাইল দূরে জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি| শেষ পাওয়া খবর অনুযায়ী, জাভা সমুদ্রের তট এবং সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার হয়েছে বিমানের সিট, ধ্বংসাবশেষ এবং একটি মোবাইল ফোন| আপাতত বোট এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারী দলের ১৩০ জন প্রতিনিধি|

 লায়ন এয়ার ফ্লাইটের মুখপাত্র ইউসুফ লতিফ বিমানটির ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন| লায়ন এয়ার ফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৬.২১ মিনিট নাগাদ গ্রেটার জাকার্তার তাঙ্গেরাঙয়ে, সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল যাত্রীবোঝাই লায়ন এয়ার ফ্লাইটের বিমানটি| কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই এয়ার ট্র্যাফ্রিক কন্ট্রোলের সঙ্গে বোয়িং ৭৩৭ ফ্লাইট জেটি ৬১০ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| নিখোঁজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীকে নিয়ে জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি| ‘অভিশপ্ত’ বিমানটিতে দু’জন পাইলট, ছ’জন ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রী ছিলেন| তাঁদের মধ্যে একটি শিশু এবং দু’টি খুবই ছোট্ট শিশু রয়েছে| উদ্ধারকারী দলের আশঙ্কা, বিমানে থাকা ১৮৮ জন যাত্রীরই সম্ভবত মৃত্যু হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top