News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন সেনাকর্মীদের এক পদ এক পেনশন কার্যকর না করার জন্য কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
Image

প্রাক্তন সেনাকর্মীদের এক পদ এক পেনশন কার্যকর না করার জন্য কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর না করার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে শনিবার বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দিল্লিতে কংগ্রেসের প্রধানকার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, মোদী সরকারের নীতিহীনতার ফলে জম্মু ও কাশ্মীরে জওয়ানরা প্রাণ হারাচ্ছে। অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা দিতে পিছু পা হয় না এই সরকার। কিন্তু এক পদ এক পেনশন কার্যকর করতে গড়িমসি করছে কেন্দ্র। প্রাক্তন সেনাকর্মীরা জানিয়েছেন এখনও পর্যন্ত এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর করা হয়নি।
উল্লেখনীয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, এআইসিসি সাধারণ সম্পাদক অশোক গেহলট, এআইসিসি মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা। প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক বৈঠক হয়। কংগ্রেস সভাপতির কাছে প্রাক্তন সেনাকর্মীদের তরফ থেকে দুইটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। রাহুল গান্ধী আরও বলেন, আজকের বৈঠক খুবই গঠনমূলক হয়েছে। অনেক কিছু বিষয় বেরিয়ে এসেছে। প্রাক্তন সেনাকর্মীর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এক পদ এক পেনশন কার্যকর করা হয়নি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top