News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে : রাজনাথ সিং
Image

লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে : রাজনাথ সিং

হায়দরাবাদ, ২৭ অক্টোবর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। শনিবার এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন সেকেন্দ্ররাবাদ প্যারেড ময়দানে ভারতীয় জনতা যুব মোর্চার তিনদিনের মহাঅধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমস্ত রাজনৈতিক দল সঙ্ঘবদ্ধ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। দলীয় কর্মীদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩৫০ আসন বিজেপির জন্য নিশ্চিত করতে বলেন। পাশাপাশি দলীয় কর্মীদের তিনি মনে করিয়ে দেন যে ‘দেশ আগে, দল পড়ে’। কংগ্রেসের সঙ্গে যেসব দল এখন জোট করার জন্য ঝুকছে তাদের প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ সিং বলেন, যে সব দলগুলি কংগ্রেসের দিকে ঝুকছে তারা লোকসভা নির্বাচনের পরে ‘মি-টু’ আন্দোলন অবলম্বন করবে। বিগত চার বছরে মোদী সরকার দেশের আর্থিক সমৃদ্ধি ঘটিয়েছে। যুবসমাজের উচিত দেশকে স্বাবলম্বী করতে এগিয়ে আসা।
এদিনের অনুষ্ঠানে প্রায় ৪০,০০০ দলীয় কর্মী যোগ দিয়েছে। এনডিএ সরকারের নীতি এবং প্রকল্পগুলি নিয়ে আলোচনা করতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top