নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আগরতলায়
সিবিআই অফিস অভিযান করা হয়েছে৷ এদিন দুপুরে গোর্খাবস্তি এলাকায় সিবিআইয়ের অফিসের সামনে কর্মী সমর্থকরা জড়ো হন৷ সেখানে সিবিআইয়ের অন্তর্কলহ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা৷ প্রচুর সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেখানে মোতায়েন করা হয়৷ এদিনের সিবিআই অফিস অভিযানের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, গোপাল চন্দ্র রায় সহ দলের রাজ্য নেতৃত্বরা৷ অন্যদিকে, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিরি সম্পাদক ভুপেন বোরাও এদিন এই আন্দোলন কর্মসূচীতে যোগ দিয়েছেন৷ আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়৷ পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে৷
আগরতলায়ও সিবিআই অফিস ঘেরাও কংগ্রেসের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















