News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায়ও সিবিআই অফিস ঘেরাও কংগ্রেসের
Image

আগরতলায়ও সিবিআই অফিস ঘেরাও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আগরতলায় সিবিআই অফিস অভিযান করা হয়েছে৷ এদিন দুপুরে গোর্খাবস্তি এলাকায় সিবিআইয়ের অফিসের সামনে কর্মী সমর্থকরা জড়ো হন৷ সেখানে সিবিআইয়ের অন্তর্কলহ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা৷ প্রচুর সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেখানে মোতায়েন করা হয়৷ এদিনের সিবিআই অফিস অভিযানের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, গোপাল চন্দ্র রায় সহ দলের রাজ্য নেতৃত্বরা৷ অন্যদিকে, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিরি সম্পাদক ভুপেন বোরাও এদিন এই আন্দোলন কর্মসূচীতে যোগ দিয়েছেন৷ আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়৷ পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top