News Flash

  • Home
  • Uncategorized
  • জগনমোহন রেড্ডির উপর ছুরি-হামলার ঘটনায় সিট গঠন করল অন্ধ্র সরকার
Image

জগনমোহন রেড্ডির উপর ছুরি-হামলার ঘটনায় সিট গঠন করল অন্ধ্র সরকার

হায়দরাবাদ, ২৫ অক্টোবর (হি.স.) : ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডির উপর প্রাণঘাতী হামলার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল সিট ঘটন করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার ট্যুইটারে জগনমোহন রেড্ডি অনুগামীদের জানিয়েছেন যে তিনি এখন নিরাপদে রয়েছেন।
বৃহস্পতিবার বিশাখাপত্তনম বিমানবন্দর চত্বরেই দুষ্কৃতীর খপ্পড়ে পড়েন ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি| ছুরির মত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, ধারালো অস্ত্রের আঘাতে বা হাতের বাহুতে মারাত্মক চোট পেয়েছেন জগনমোহন রেড্ডি| সাদা রঙের জামায় রক্তের দাগ দেখে, এতটুকু স্পষ্ট যে জগনমোহন রেড্ডি-র উপর প্রাণঘাতী হামলা চালানো হয়| বিশাখাপত্তনমের পুলিশের এডিসিপি মহেন্দ্র পাটরুডু জানিয়েছেন, রাজ্যসরকারের তরফে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এই সিটের মাথায় বসানো হয়েছে এক এসিপি পদমর্যাদা সম্পন্ন পুলিশ আধিকারিককে। তাঁর অধীনে রয়েছে দুই ইনস্পেক্টর।
বর্তমানে হায়দরাবাদের ওমেগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জগনমোহন রেড্ডি। ট্যুইটার তিনি লিখেছেন, যারা আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাদেরকে জানাতে চাই যে আমি নিরাপদে রয়েছে। ভগবানের আর্শীবাদ এবং অন্ধ্রের সাধারণ মানুষের ভালবাসা আমাকে রক্ষা করেছে। ভীরুতা সুলভ আক্রমণ আমাকে দমাতে পারবে না। এতে জনগণের জন্য কাজ করার ইচ্ছা আমার অনেক বেশি বেড়ে গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top