News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি কল্যাণ ঃ এডিসিকে অধিক ক্ষমতায়ণের পক্ষে মত একাধিক সংগঠনের
Image

উপজাতি কল্যাণ ঃ এডিসিকে অধিক ক্ষমতায়ণের পক্ষে মত একাধিক সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ রাজ্যে জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়নে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে এডিসিকে অধিক ক্ষমতায়নের পক্ষে সওয়াল করল গণমুক্তি পরিষদ সহ একাধিক সংগঠন৷ উপজাতি কর্মচারী এসোসিয়েশনও একই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে৷

শুক্রবারও কেন্দ্রের কমিটি রাজ্যের একাধিক সংগঠনের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যের উপজাতি কল্যাণ নিয়ে গৃহিত পদক্ষেপের দীর্ঘ ইতিহাস ওই কমিটির সামনে তুলে ধরা হয়েছে৷ আগামীদিনে জনজাতিদের কল্যাণের জন্য এডিসিকে অধিক ক্ষমতায়ণ খুবই জরুরি, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, গণমুক্তি পরিষদের পক্ষ থেকে উপজাতি কল্যাণে বিভিন্ন দাবির পাশাপাশি এডিসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এসমস্ত বিষয় একত্রিত করে একটি মেমোরেন্ডাম কমিটির হাতে তুলে দিয়েছে গণমুক্তি পরিষদ, বলেন শ্রীচৌধুরী৷

এদিকে, উপজাতি কর্মচারী এসোসিয়েশনও কমিটিকে বিভিন্ন দাবী সম্বলিত মেমোরেন্ডাম দিয়েছে৷ তাতে, এডিসিকে অধীক ক্ষমতায়ণের পক্ষে সওয়াল করা হয়েছে৷ এদিন, বিভিন্ন সংগঠনের কাছ থেমে মতামত সংগ্রহ করার পর ওই কমিটির সদস্যরা দিল্লি ফিরে গেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top