News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে হিন্দি ভাষীদের উপর হামলা : ২৪ ঘন্টায় ৩৫টি এফআইআর রুজু
Image

গুজরাটে হিন্দি ভাষীদের উপর হামলা : ২৪ ঘন্টায় ৩৫টি এফআইআর রুজু

আহমেদাবাদ, ৮ অক্টোবর (হি.স.): জীবিকার টানে বিহার, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ গুজরাটে পাড়ি দেন| পেটের টানে পশ্চিম ভারতের রাজ্য গুজরাটে কাজ করেন হাজার হাজার মানুষ| কিন্তু, সম্প্রতি হিন্দি ভাষীদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই গুজরাট ছাড়ছেন শয়ে শয়ে মানুষ| মূলত বিহার ও উত্তর প্রদেশের হিন্দি ভাষীরা আক্রান্ত হচ্ছেন| এই পরিস্থিতিতে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিনহ জাদেজা জানালেন, ‘বিগত ৪-৫ দিনে, গুজরাটে আক্রান্ত হয়েছেন বিহার ও উত্তর প্রদেশের মানুষজন| হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে| সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর দায়ে আইটি অ্যাক্ট -এর অধীনে তিনটি মামলা দায়ের করা হয়েছে|’
জীবিকার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাটে পাড়ি দেন হাজার হাজার মানুষ| তাঁদের নিরাপত্তার দায়িত্ব গুজরাট সরকারের, এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী পি জাদেজা বলেছেন, ‘অন্য রাজ্য থেকে যে সমস্ত মানুষজন গুজরাটে কাজ করতে আসেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব সরকারের| কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পর্ক রাখছি| প্রতিটি ঘটনার নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে| বিগত ২৪ ঘন্টায় ৩৫টি এফআইআর রুজু করা হয়েছে| হামলার ঘটনা ধীরে ধীরে কমছে| প্রত্যেককে আমরা আশ্বস্ত করেছি, ভয় পাবেন না|’
এদিকে, হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে| আমরা সম্পর্ক রাখছি| ঘৃন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে|’ প্রসঙ্গত, ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই গুজরাটের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয় হিন্দিভাষী বহিরাগতদের উপর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top