News Flash

  • Home
  • Uncategorized
  • পলাতক অভিযুক্ত নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
Image

পলাতক অভিযুক্ত নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

মুম্বই, ১ অক্টোবর (হি.স.) : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর পরিবারের ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ভারত-সহ পাঁচটি দেশ থেকে তাঁদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সাড়ে তেরো হাজার কোটি টাকার পিএনবি প্রতারণা মামলায় অভিযুক্ত বিলিয়নেয়ার জুয়েলার্স নীরব মোদী ও তাঁর পরিবারের ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেচে ইডি।
সূত্রের খবর, নিউ ইয়র্কে নীরব মোদীর মালিকানাধীন প্রায় ২১৬ কোটি টাকার দুটি স্থাবর সম্পত্তিও সিজ করেছে ইডি। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে নীরব মোদীর পাঁচটি অ্যাকাউন্ট। সেখানে জমা আছে মোট ২৭৮ কোটি টাকা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ মুম্বইয়ে নীরবের ১৯.৫০ কোটির ফ্ল্যাটও। এ ছাড়াও তাঁর ২২.৬৯ কোটি টাকার হিরের গয়না হংকং থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে হাতে গোনা কয়েকটি ফৌজদারি মামলায় বিদেশে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, বিদেশে নীরবের চার হাজার কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। তারা সব সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু করেছে। এই মামলায় আর এক অভিযুক্ত আদিত্য নানাবতীর রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।পিএনবি মামলায় অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদী ও তাঁর কাকা মেহুল চোকসি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top