News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির তৈমুর নগরে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক যুবক, বিক্ষোভ স্থানীয়দের
Image

দিল্লির তৈমুর নগরে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক যুবক, বিক্ষোভ স্থানীয়দের

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের গুলিতে রাজধানী দিল্লির রাজপথে নিহত বছর ৩৪-এর এক যুবক। রবিবার রাতে দিল্লির তৈমুর নগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রুপেশ।
দক্ষিণপূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, রবিবার আনুমানিক রাত ৯টা নাগাদ আমাদের কাছে খবর আসে দুই বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছে এক ব্যক্তি। দুই বন্দুকবাজ গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এর জেরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়ে তারা। এমনকি বাইকও তারা জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য বাড়তি বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, কিছুক্ষণ আইসিইউ-তে রাখার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। ওই দুই দুষ্কৃতী আদতে মাদক পাচারকারী। রুপেশ দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে সরব হয়েছিল বলেই তাকে খুন হতে হল তাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোটা এলাকাজুড়ে মাদক পাচারকারীদের রমরমা চলছে। রুপেশ এবং কয়েক জন মিলে এর প্রতিবাদ দীর্ঘদিন ধরেই করে আসছিল। এমনকি একাধিক বার পুলিশের কাছে এই বিষয়ে চিঠিও দেয় সে। কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। পুলিশের নাকের ডগায় দিয়েই অবাদে চলত মাদাক পাচারের ব্যবসা। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।
সোমবার সকালেও তৈমুর নগরের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই এই খুন বলে দাবি তাদের।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top