News Flash

  • Home
  • Uncategorized
  • বনমালিপুরে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Image

বনমালিপুরে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷   বনমালিপুরে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। রবিবার সকালে স্বচ্ছ ভারত অভিযানে বনমালিপুর কেন্দ্রে যান তিনি। সেখানে গিয়ে নলার অবস্থা দেখে তিনি বেজায় ক্ষুব্ধ হয়ে যান। তিনি সঙ্গে-সঙ্গে নির্দেশ দেন যাতে ড্রেন পরিষ্কার করা হয়। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে তাঁর এক নতুন অভিজ্ঞতা আজ হয়েছে। ড্রেনের অবস্থা, রাস্তাঘাট অপরিষ্কার দেখে ক্ষুব্ধ হয়ে যান তিনি। তিনি জরুরি তলব করেন মেয়র-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের। নির্দেশ দেন, অতিসত্বর যেন ড্রেনগুলি থেকে জমা মাটি তোলা হয়। পাশাপাশি রাস্তাঘাটও পরিষ্কার করা হয়। রবিবার সকাল থেকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বনমালিপুর কেন্দ্রে বেশ কয়েকটি জায়গা ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি জায়গায় তিনি একই চিত্র দেখতে পান। আর এ সমস্ত জায়গা পরিদর্শন করে তিনি খুবই মর্মাহত বলে মন্তব্য করেছেন। বিশেষ করে বনমালিপুর বিধানসভা কেন্দ্র এলাকার বোধজং চৌমুহনিতে গিয়ে ড্রেনের অবস্থা দেখে হতবাক হয়ে যান মুখ্যমন্ত্রী দেব। তিনি এলাকার জনগণের সাথে কথা বলেছেন। তাঁদের সমস্যার কথা শোনেন । অতিসত্বর এই সব সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top