News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি সংগঠন এটিটিএফ-এর মহিলা সুপ্রিমোর আত্মসমর্পণ
Image

জঙ্গি সংগঠন এটিটিএফ-এর মহিলা সুপ্রিমোর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮শে জুলাই ৷৷ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে- গৃহমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান৷ ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের গৃহমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান রেখেছিলেন তারা যেন হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে৷ এক্ষেত্রে সরকার তাদের সম্পূর্ণভাবে সহায়তা করবে৷
সেই আহ্বানে সাড়া দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য আত্মসমর্পণ করেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল এটিটিএফ মহিলা সুপ্রিমো কাজল দেববর্মার আত্মসমর্পণ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সূত্রের খবর, সিধাই মোহনপুর এলাকার কোথাও আত্মগোপন করে ছিলেন তিনি৷ তবে কোন ধরণের অস্ত্র ছাড়া আত্মসমর্পণ করায় বিভিন্ন মহলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
এদিকে জানা গেছে, ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) -এর মহিলা সুপ্রিমো কাজল দেববর্মা এক সময়ের ত্রাস সৃষ্টিকারী এটিটিএফ-এর স্বঘোষিত সুপ্রিমো রঞ্জিত দেববর্মার স্ত্রী৷ বাংলাদেশ থেকে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের সময় ধৃত রঞ্জিত দেববর্মা বেশ কয়েক বছর বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন৷ এর পর এখন স্বাভাবিক জীবন যাপন করছেন তিনি৷ বর্তমানে রঞ্জিত দেববর্মা পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর এলাকায় তার নিজ বাড়িতে রয়েছেন৷ তার স্ত্রী কাজল দেববর্মা ও মেয়ে সিজান দেববর্মা মায়নমারের জঙ্গলে জঙ্গি শিবিরে থাকার বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন৷
তারাও গোলা-বারুদ ও জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে ভারতের অন্য সব সাধারণ নাগরিকদের মতো জীবনযাপন করতে চান বলে তিনি কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন৷ এর আগে স্ত্রী ও কন্যা যাতে দ্রুত স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে এর জন্য রঞ্জিত নিজে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে লিখিত আবেদন জানিয়েছিল৷ তিনি এও আশা প্রকাশ করেছিলেন, দ্রুত স্ত্রী ও কন্যাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে৷ তারা ফিরে এলো তাদের নিয়ে সুখে জীবনযাপন করতে পারবেন তিনি৷
রঞ্জিত দেববর্মা সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মায়ানমারের জঙ্গলে জঙ্গি শিবিরে এটিটিএফ সংগঠনের ৬০ জনের বেশি সদস্য রয়েছে৷ এটিটিএফ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যের আরও কিছু জঙ্গি সংগঠনের সদস্যরা এক সঙ্গে শিবিরে রয়েছে৷ এটিটিএফ এবং এনএলএফটি-র অন্য সদস্যরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী বলেও রঞ্জিত ইঙ্গিত দিয়েছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top