News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েরা বিমান সেবায় সহজে পেশাগতভাবে নিয়োজিত হতে পারে ঃ রাজ্যপাল
Image

মেয়েরা বিমান সেবায় সহজে পেশাগতভাবে নিয়োজিত হতে পারে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ আজ প্রজ্ঞাভবনের ২ নং হলে ইভেন্ট অন ওমেন ইন এভিয়েশন ইন্টারন্যাশনাল শীর্ষক সেমিনারের সূচনা ক রেন রাজ্যপাল তথাগত রায়৷ গার্লস ইন সেমিনারে সংস্থার কনভেনর অম্বালিকা সাইকিয়া ও আগরতলা বিমানবন্দরের অধিকর্তা এস ডি বর্মণ উপস্থিত ছিলেন৷ আলোচনায় রাজ্যপাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের রেল ও সড়ক পরিষেবার তুলনায় বিমানযোগে পরিবহন পরিষেবার দুরন্ত গতিতে বৃদ্ধি হয়েছে৷ তিনি বলেন, ভারতবর্ষের অন্য যে কোনও অঞ্চলের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিমান সেবার সুযোগ বেশি৷ তাই এখানে অনেক বিমানবন্দর রয়েছে৷ ছোট্ট এই ত্রিপুরাতেও একাধিক বিমানবন্দর আছে, তার মধ্যে বর্তমানে একটি চালু রয়েছে৷  তাই এই অঞ্চল থেকে মেয়েরা বিমান সেবায় সহজে পেশাগতভাবে নিয়োজিত হতে পারে৷ বর্তমানে বৈমানিকতায় নানান ধরনের পেশা রয়েছে৷ তিনি বলেন, বিমান সেবা একটি ছাতার মতো, যার নীচে রয়েছে অনেক ধরনের চাকরির সুযোগ৷ তিনি এই ধরনের পেশায় মহিলা বা মেয়েদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন৷ আজকের সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রীদের বিমান সেবায় উৎসাহ বাড়ানোর জন্য তিনি বিখ্যাত মহিলা যার বিমান পেশার সাথে সম্পর্কিত যেন এমিলিয়া ইয়ারবার্ট, ঊষা সুন্দরম, কল্পনা চাওলা (নভশ্চর) দের কথা বলেন৷ আলোচনা শেষে রাজ্যপাল সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন৷  সেমিনারে স্বাগত ভাষণ রাখেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা এস ডি বর্মণ৷ তিনি বলেন, এই ধরনের পেশায় পাইলট, ক্যাপ্ঢেন ছাড়াও সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলি কমিউনিকেশন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি নানান ক্ষেত্র রয়েছে৷ ভারতবর্ষের ৯০ শতাংশ বিমান সেবা হলো অসামরিক বিমান সেবা৷ তিনি বলেন, প্রতি বছর এর পরিসর বিস্তৃত হচ্ছে৷ এছাড়াও আলোচনা করেন সংস্থার কনভেনর অম্বালিকা সাইকিয়া৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top