News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া ও চাম্পাছড়ায় জলাধার তৈরীতে ডোনারের অনুমোদন
Image

হাওড়া ও চাম্পাছড়ায় জলাধার তৈরীতে ডোনারের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ চম্পকনগরের কাজে হাওড়া নদীর উজানে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জলাধার, কাটাখালের সংস্কার সহ চাম্পাবাড়ির নিকটে চাম্পাছড়ার উপর বৃষ্টির জল সংরক্ষণের জলাধার তৈরী করার দুটি ত্রিপুরা জেলায় সিভিল ওয়ার্ক সহ কাঞ্চনপুরে একটি ১৩২ কেভি সাবস্টেশন নির্মাণ করা এবং উত্তর ত্রিপুরা জেলায় সিভিল ওয়ার্ক সহ কাঞ্চনপুর থেকে একটি সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন স্থাপন করার জন্য ৩৪ কোটি ৬ লক্ষ টাকার প্রকল্পও মঞ্জুর করেছে ডোনার৷ হাওড়া এবং চাম্পাছড়ায় জলাধার তৈরীর জন্য মোট ব্যয় হবে ১৭৯ কোটি ৮৫লক্ষ টাকা৷

উত্তর-পূর্বাঞ্চল বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে ডোনারের ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়৷ তাতে ডোনারের অর্থে রূপায়ণ করার জন্য উত্তর-পূর্বের বিভিন্ন প্রকল্প অনুমোদন পায়৷ এর মধ্যে ত্রিপুরার জন্য এই তিনটি প্রকল্প রয়েছে৷ হাওড়া নদী এবং চাম্পাছড়াতে জলাধার তৈরী করলে শুধু বন্যা নিয়ন্ত্রণ এবং সেচের সুযোগই তৈরী হবে তা নয়, আগরতলা শহরে পানীয় জলের সমস্যারও সমাধান হবে৷ ভবিষ্যতে পর্যটনের জন্য এই জলাধারগুলিতে জলক্রীড়া এবং অন্যান্য কার্যক্রমের ব্যবস্থা করার প্রস্তাবও রয়েছে৷ বিদ্যুৎ পরিকাঠামোর প্রকল্পটি হলো -কাঞ্চনপুরের একটি ১৩২ কেভি সাবস্টেশন স্থাপন করা এবং কাঞ্চনপুর থেকে ভাংমুন পর্যন্ত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন টানা৷

বিস্তারিত আলোচনার পর কিমিটি তিনটি প্রকল্প নীতিগতভাবে মঞ্জুরি দিয়েছে৷ অর্থের জন্য ডি পি আর পেশ করার পর প্রকল্পগুলি রূপায়ণ শুরু করা হবে৷

এই তিনটি প্রকল্পের অনুমোদন রাজ্য সরকারের একটি উল্লেখ্যযোগ্য সাফল্য৷ তাতে নদী ও ছড়ার তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষের উপকার হবে৷ দুটি জলাধার তৈরী হলে এবং সেচ ব্যবস্থার প্রসার হলে ফসলের উৎপাদন ২২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷ তাছাড়া ব্যাপক বন্যার সমস্যা নিয়ন্ত্রণ ছাড়াও আগরতলা শহরে পনীয় জলের সুযোগ নিশ্চিত হবে৷ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিরাট দুটি জলাধারে পর্যটনের বিরাট সম্ভাবনা সৃষ্টি হবে৷ বিদ্যুৎ কাঠামো তৈরী হলে পর্যটন কেন্দ্র জম্পুইহিল এবং কাঞ্চনপুরে বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top