News Flash

  • Home
  • Uncategorized
  • ওষুধ খেয়ে অসুস্থ মুম্বইয়ের বায়কুল্লা জেলের ৮২ মহিলা বন্দি
Image

ওষুধ খেয়ে অসুস্থ মুম্বইয়ের বায়কুল্লা জেলের ৮২ মহিলা বন্দি

মুম্বই, ২০ জুলাই (হি.স.) : পুরসভার স্বাস্থ্য দফতরের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন মুম্বইয়ের বায়কুল্লা জেলের ৮২ জন মহিলা বন্দি৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর৷ শুক্রবার বন্দিদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ জেল ইন্সপেক্টর রাজবর্ধন সিনহা জানান, অাগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বৃহস্পতিবার বন্দিদের কলেরার ওষুধ দেওয়া হয়৷ সেই ওষুধ খাওয়ার পরই তারা বমি করা শুরু করে৷ অনেকে পেট ব্যথায় কাতরাতে থাকে৷ শুক্রবার সকালে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৮২ জন মহিলা বন্দি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর৷ পুরসভা থেকে সেই ওষুধ দেওয়া হয়৷ ওই ওষুধ খাওয়ার পরই মহিলা বন্দিরা অসুস্থ হয়ে পড়েন৷ হাসপাতালে নিয়ে আসা হলে অনেকেই সুস্থ হয়ে উঠলেও বেশ কয়েকজন অবস্থা এখনও গুরুতর৷

বায়কুল্লা জেলে বর্তমানে ৩৯০ জন পুরুষ ও ২১০ জন মহিলা বন্দি আছে৷ তিন দিন আগে এক পুরুষ বন্দির কলেরা ধরা পড়ে৷ অন্যান্য বন্দিরা যাতে কলেরায় না ভোগে তাই বৃহন্মুম্বই পুরসভা থেকে কড়া মাত্রার ট্যাবলেট জেলে পাঠানো হয়৷ অভিযোগ সেই ট্যাবলেট খেয়েই মহিলা বন্দিরা অসুস্থ হয়ে পড়েন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top