News Flash

  • Home
  • Uncategorized
  • অনাস্থা প্রস্তাবের নামে নাটক চলছে, বিজেপির সঙ্গে টিডিপির আঁতাত রয়েছে, দাবি ওয়াইএসআর কংগ্রেসের
Image

অনাস্থা প্রস্তাবের নামে নাটক চলছে, বিজেপির সঙ্গে টিডিপির আঁতাত রয়েছে, দাবি ওয়াইএসআর কংগ্রেসের

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): অনাস্থা প্রস্তাবের নামে নাটক চলছে। বিজেপির সঙ্গে টিডিপির এখনও আঁতাত রয়েছে। বৃহস্পতিবার এমনই জানালেন ওয়াইএসআর কংগ্রেস নেতা ওয়াই ভি সুব্বা রেড্ডি।
বুধবার বাদল অধিবেশনের শুরুতেই লোকসভায় কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে টিডিপি। এই প্রস্তাব লোকসভায় গৃহীত হয়। অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানায় কংগ্রেস, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি ও তেলুগু দেশম পার্টি। আর এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছেন ওয়াইএসআর কংগ্রেসের নেতা ওয়াই ভি সুব্বা রেড্ডি।
এদিন তিনি বলেন, শুক্রবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ভোটাভুটিতে ওয়াইএসআর কংগ্রেসের কিছু করার নেই। এমনকি অনাস্থা প্রস্তাবের নামে নাটক হচ্ছে। টিডিপি সঙ্গে বিজেপির এখনও সম্পর্ক রয়েছে। লোকসভা থেকে আমাদের সমস্ত সাংসদ ইস্তফা দিয়েছেন। আমাদের কোনও সদস্য নেই। তাই আগামীকাল যে বিতর্ক হবে তাতে আমাদের কিছু করার নেই। বাজেট অধিবেশন চলার সময় অনাস্থা প্রস্তাবের জন্য আমরা ১৩বার নোটিস দিয়েছিলাম। কিন্তু সেইগুলি গ্রাহ্য করা হয়নি। কিন্তু টিডিপির প্রথমবারের প্রস্তাবেই তা গৃহীত হয়ে যায়।
ওয়াইএসআর কংগ্রেসের সূত্রের খবর অনাস্থা প্রস্তাবের মধ্যে বিজেপি এবং টিডিপির মধ্যে বড়ধরণের খেলা চলছে। ওয়াই ভি সুব্বা রেড্ডি আরও জানিয়েছেন, বিজেপি এবং টিডিপি অন্ধ্রপ্রদেশের মানুষের প্রতি অবিচার করেছে।
প্রসঙ্গত, বিশেষ মর্যাদার দাবিতে ওয়াইএসআর কংগ্রেস বরাবরই সরব হয়ে আসছিল। এমনকি এই দাবি পূরণ না হওয়ার জন্য লোকসভায় তাদের সাংসদরা পদত্যাগ পর্যন্ত করেছিল। ওই একই দাবিতে সরব হয়ে এনডিএ ত্যাগ করেছিল টিডিপি। কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজনীতিতে টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেসের বিপরীত অবস্থান। আর সেই জন্যই রাজ্যের শাসকদল টিডিপির বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top