News Flash

  • Home
  • Uncategorized
  • আমার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে, কংগ্রেস সম্পর্কে আমি কিছুই বলিনি : মুখ্যমন্ত্রী কুমারস্বামী
Image

আমার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে, কংগ্রেস সম্পর্কে আমি কিছুই বলিনি : মুখ্যমন্ত্রী কুমারস্বামী

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। মঙ্গলবার এমনই দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এর জন্য মিডিয়ার দিকে আঙুল তুলেছেন তিনি। কংগ্রেস এবং কংগ্রেস নেতাদের সম্পর্কে ওই সভায় কিছু বলেননি বলে দাবি করেছেন তিনি।
শনিবার বেঙ্গালুরুর এক জনসভায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছিলেন, আপনাদের ভাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে বলে আপনারা খুশি। কিন্তু আমি খুশি নই। জোট সরকারের যন্ত্রণা কি তা আমি বুঝি। আমি বিশ্বনাথ হয়ে গিয়ে এই সরকার যন্ত্রণা পান করে চলেছি। ক্ষমতা উপভোগ করার জন্য আমি মুখ্যমন্ত্রী হইনি। জনগণের সমস্যার দূর করার জন্য আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এই বক্তব্য রাখতে গিয়ে সভা মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। তারপরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। জেডি(এস)-কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে এই বিষয়ে নিজের নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। মঙ্গলবার তিনি বলেন, আমি ওই সভায় কংগ্রেস বা কংগ্রেসের নেতাদের সম্পর্কে কিছু বলেনি। আমি আমার ভাষণে কোথাও কংগ্রেসের নাম উল্লেখ করিনি। ওইদিন দলীয় অনুষ্ঠান ছিল। আর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সংবাদমাধ্যম আমার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত, শনিবার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর কান্না নিয়ে জেডি(এস)-কংগ্রেস জোটকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। সোমবার তিনি বলেন, দুইটি দলের জোটের ফলাফল যদি এমন হয় তবে তারা দেশকে কি দেবে? শক্তিশালী এবং সংযোগশীল সরকার ভারতের প্রয়োজন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top