News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের চিত্রকূটে ট্রাক ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ছয় স্কুল পড়ুয়া সহ নিহত আট
Image

মধ্যপ্রদেশের চিত্রকূটে ট্রাক ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ছয় স্কুল পড়ুয়া সহ নিহত আট

চিত্রকূট, ১৬ জুন (হি.স.): বেপরোয়া গতির বলির আট। সোমবার মধ্যপ্রদেশের চিত্রকূটের সুচেতা কলোনীতে ট্যাক্সির সঙ্গে পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় স্কুল পড়ুয়া সহ নিহত আট। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন | ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপুরে মধ্যপ্রদেশের চিত্রকূট শহরের বারঘড় থানার অন্তগর্ত সুচেতা কলোনীতে বেপরোয়া গতিতে আসা একটি পণ্যবোঝাই ট্রাক উল্টোদিক থেকে আসা একটি ট্যাক্সিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে ছয় স্কুল পড়ুয়া সহ নিহত আট। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন | সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্যাক্সিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই। দুর্ঘটনার বিকট শব্দ শোনা মাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ছুটে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরও ছয়জনকে মৃত বলে ঘোষণা। সবমিলিয়ে এই দুর্ঘটনায় নিহত হয়েছে আট। আহত চারজনের চিকিৎসা চলছে ।দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক ট্রাকের চালক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top