News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলায় মোদী কৃষক সভা করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে : সীতারাম ইয়েচুরি
Image

বাংলায় মোদী কৃষক সভা করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে : সীতারাম ইয়েচুরি

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : বাংলায় মোদী কৃষক সভা করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে | পশ্চিমবঙ্গে বিজেপি- তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলে সোমবার এমন মন্তব্য করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । তিনি বলেন, ‘সারা ভারতের কৃষকরা মোদীকে কালো পতাকা দেখাবার জন্য প্রস্তুত, কিন্তু রাজ্যে তিনি সগর্বে সভা করছেন । মুখ্যমন্ত্রীর সাহায্যেই করছেন । দিদিভাই মোদী ভাইকে তাই, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন’। তিনি জানান, রাজনীতির মারপ্যাঁচ জনতাকে বোঝাতে আবার রাস্তায় নামবে বামেরা ।
এদিনই প্রধানমন্ত্রীর কনভয় সভাস্থলে আসার পথে বাম কর্মীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে কালো পতাকা দেখান নরেন্দ্র মোদীকে । প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখান হয় মেদিনীপুর শহরের কেরানিটোলায়। প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখার আগে ও পরে রাস্তায় রাস্তায় আন্দোলন করে পথ চলতি মানুষকে বার্তা দিতে শুরু করেছে বামফ্রন্ট । কিছুদিন পরেই বামদলগুলি দিল্লিতে সংসদ ভবনের সামনে মোদী সরকারের বিরুধ্যে বিক্ষোভ দেখাবে । তবে রাজ্যে কর্মসূচি শুরু হবে অনেক আগেই । সীতারাম ইয়েচুরি বলেন, ‘দেশের বিভিন্ন দিকে কৃষকদের থেকে তাড়া খেয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষকদের মন ভোলানোর জন্য পাঠিয়েছে সোমবার । আর মোদীর যাত্রাপথ সুগম করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ চেষ্টা করছেন । সেক্ষেত্রে ‘দিদিভাই-মোদীভাই’ রসায়ন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে’।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top