News Flash

  • Home
  • Uncategorized
  • এনজিটি চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল
Image

এনজিটি চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল| সোমবার এনজিটি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন তিনি| প্রসঙ্গত, গত ৬ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর নেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল, সোমবার ৯ জুলাই এনজিটি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন তিনি| আগামী পাঁচ বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল|

২০১০ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাস্টিস আদর্শ কুমার গোয়েল হলেন এনজিটি-র তৃতীয় চেয়ারপার্সন| ২০১৭ সালের ডিসেম্বর মাসে এনজিটি চেয়ারপার্সন হিসেবে অবসর নেন জাস্টিস এস কুমার| এরপর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন বিচারপতি উমেশ দত্তাত্রেয় সলভি| ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ অবসর নেন সলভি| সলভির পর এনজিটি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলান জাস্টিস জে রহিম| অবশেষে সোমবার, ৯ জুলাই ন্যাশনাল গ্রিন ট্রাইৱু্যনাল (এনজিটি)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জাস্টিস আদর্শ কুমার গোয়েল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top