News Flash

  • Home
  • Uncategorized
  • রামগড় সেক্টরে পাকিস্তানি হামলা, শহিদ অফিসার সহ চারজন বিএসএফ জওয়ান
Image

রামগড় সেক্টরে পাকিস্তানি হামলা, শহিদ অফিসার সহ চারজন বিএসএফ জওয়ান

শ্রীনগর, ১৩ জুন (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার, রামগড় সেক্টরে পাকিস্তানি হামলায় প্রাণ হারালেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন অফিসার সহ চারজন জওয়ান| এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিনজন বিএসএফ জওয়ান| গুরুতর আহত অবস্থায় তিনজন বিএসএফ জওয়ানকে জম্মুর গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| শহিদ চারজন বিএসএফ জওয়ানের মধ্যে একজন হলেন অ্যাসিস্ট্যান্ড কম্যান্ড্যান্ট, অপরজন সাব-ইন্সপেক্টর এবং বাকি দু’জন বিএসএফ সৈনিক|

বুধবার বিএসএফ-এর জম্মু ফ্রন্টিয়ারের আইজি রাম অবতার জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে সাম্বা জেলার রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা| প্রতু্যত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| আমরা একজন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট সহ চারজন জওয়ানকে হারিয়েছি| আরও তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন|’

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক সীমান্ত বরাবর রামগড় সেক্টরের চাম্বলিয়াল পোস্টকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু পাকিস্তানি রেঞ্জার্সরা| পাল্টা প্রত্যাঘাত করে সীমান্ত রক্ষী বাহিনী-ও| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ চলে গুলির লড়াই| তবে, দুঃসংবাদ হল-পবিত্র রমজান মাসেই পাক হামলায় প্রাণ হারালেন অফিসার সহ চারজন বিএসএফ জওয়ান| পাক হামলায় চারজন বিএসএফ জওয়ানের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) এস পি বৈদ| শোকবার্তায় ডিজিপি জানিয়েছেন, ‘জম্মুর রামগড় সেক্টরে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর শহিদ হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট সহ চারজন বিএসএফ জওয়ান| প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা|’ উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ব্যাপক আকারে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top