News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের পৃথক প্রদেশে তালিবান হামলা, ১৫ জন নিরাপত্তা রক্ষী সহ মৃত ২৬
Image

আফগানিস্তানের পৃথক প্রদেশে তালিবান হামলা, ১৫ জন নিরাপত্তা রক্ষী সহ মৃত ২৬

কাবুল, ১১ জুন (হি.স.): পবিত্র রমজান মাসেও তালিবান হামলায় রক্তাক্ত হল আফগানিস্তান| আফগানিস্তানের পৃথক প্রদেশে তালিবান হামলায় প্রাণ হারালেন ১৫ জন নিরাপত্তা রক্ষী সহ অন্তত ২৬ জন| আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালিবান হামলায় অকালেই প্রাণ হারালেন ১৫ জন আফগান নিরাপত্তা রক্ষী| প্রশাসন সূত্রের খবর, উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে, নিরাপত্তারক্ষী বাহিনীর যৌথ চেকপয়েন্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা| সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন নিরাপত্তা রক্ষী| অপর একটি ঘটনায় পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ছ’জন সাধারণ নাগরিক| মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন| সোমবার গজনি প্রদেশে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ হয়, সেই সময় একটি বাস ওই স্থান থেকে যাচ্ছিল| বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বাসের আরোহী ছ’জন সাধারণ নাগরিক| বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন তিনজন| গজনি প্রদেশের প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আরিফ নূরি জানিয়েছেন, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ছ’জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন তিনজন| নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে|
পবিত্র রমজান মাসে সন্ত্রাসী হামলায় রক্ত ঝরল আফগানিস্তানের রাজধানী কাবুলেও| সোমবার কাবুল শহরের দারুলামান এলাকায় অবস্থিত গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচজনের, এছাড়াও জখম হয়েছেন অন্তত ২০ জন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| তবে, প্রশাসনের অনুমান, এই হামলার নেপথ্যে তালিবান জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top