News Flash

  • Home
  • Uncategorized
  • টানা আট দিনের স্বস্তি, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য
Image

টানা আট দিনের স্বস্তি, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ৬ জুন (হি.স.): দীর্ঘ ১৬ দিনের অস্বস্তির পর, টানা আট দিনের প্রবল স্বস্তি| পেট্রোল-ডিজেলের মূল্য ক্রমশই নিম্নমুখী| বুধবার সকাল ছ’টা থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ১১ পয়সা, ১০ পয়সা, ১১ পয়সা এবং ১২ পয়সা করে কমল পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি সহ চার মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ৮ পয়সা (দিল্লি), ৮ পয়সা (কলকাতা), ৮ পয়সা (মুম্বই) এবং ৮ পয়সা (চেন্নাই)|এই নিয়ে টানা আট দিন পেট্রোলের দাম কমলেও, ডিজেলের দাম কমেছে সাত দিন| প্রসঙ্গত, গত আট দিনের মধ্যে শুধুমাত্র গত রবিবার ডিজেলের দাম কমেনি গোটা দেশজুড়ে|

গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| কিন্তু, ৩০ মে থেকে সামান্য হলেও, ধীরে ধীরে নিম্নমুখী পেট্রোপণ্যের দাম| এক-দু’দিন নয়, একটানা আট দিন পেট্রোল ও ডিজেলের দাম নিম্নমুখী| স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮০.৩৭ টাকা|দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৭ টাকা ৭২ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৫ টাকা ৫৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৮০ টাকা ৬৮ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭১.৩৫ টাকা (কলকাতা), ৬৮.৮০ টাকা (দিল্লি), ৭৩.২৫ টাকা (মুম্বই) এবং ৭২.৬৪ টাকা (চেন্নাই)|

প্রসঙ্গত, গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছিল আম জনতার| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| অবশেষে আমজনতাকে স্বস্তি দিয়ে টানা ছ’দিন ক্রমশই নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top