News Flash

  • Home
  • Uncategorized
  • তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উর্ধ্বে, করাচিতে দহণজ্বালা অব্যাহত
Image

তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উর্ধ্বে, করাচিতে দহণজ্বালা অব্যাহত

করাচি, ২৩ মে (হি.স.): তীব্র দহণজ্বালায় কাতরাচ্ছেন পাকিস্তানের বৃহত্তম শহর করাচির মানুষজন| ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে| অথচ, এখনও গরম কমার কোনও সম্ভাবনাই নেই| বরং আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’-একদিনের মধ্যে তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪৩-৪৪ ডিগ্রিতে| অবশ্য ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে| পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের ঘাটতিও| সবমিলিয়ে রমজান মাসের শুরুতে অত্যধিক গরমে কাতরাচ্ছেন করাচির মানুষজন| প্রশাসনের আশঙ্কা, আগামী কয়েকদিনে মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|

বুবার পাকিস্তানের আবহাওয়া দফতর (পিএমডি)-এর পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত করাচিতে বইতে পারে প্রবল তাপপ্রবাহ| বইতে পারে গরম হাওয়া|তীব্র দাবদাহের আশঙ্কায় তাই করাচি জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে| প্রসঙ্গত, ২০১৫ সালে এমনই তাপপ্রবাহে কমপক্ষে ১২০০ মানুষের মৃত্যু হয়েছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top