নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক চিকিৎসকের বিরুদ্ধে৷ শ্লীলতাহানির মামলা হল পূর্ব মহিলা থানায়৷ জানা গেছে, জিবি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত চিকিৎসকের নাম বিশ্বজিৎ সিনহা৷ ৭৯ টিলা কোয়ার্টার
কমপ্লেক্সে থাকেন তিনি৷ নির্যাতিতা মহিলা পূর্বা আগরতলা মহিলা থানায় অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ সিনহার বিরুদ্ধে মামলা রুজু করে৷ এদিকে, জিবি হাসপাতালে স্বাস্থ্য কর্মীর শ্লীলতাহানির ঘটনা খবর আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরেছে৷ জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী গোটা বিষয়টির সম্পর্কে অবগত হয়েছেন৷ অভিযুকক্ত চিকিৎসক পলাতক বলে জানা গেছে৷ তাকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস৷ পুলিশ অভিযোগকারিনীর বয়ান রবিবার লিপিবদ্ধ করেছে বলে জানা গেছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৫৪ (এ) (২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে৷ পূর্ব মহিলা থানার মামলা নম্বর ৪৮/১৮৷ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও এই জাতিয় ঘটনার অভিযোগ ছিল বলে জানা গেছে৷
জিবি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















