News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং
Image

উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : দু’দশক পরে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় মন্ত্রী৷ এবার পিয়ংইয়ং-র সঙ্গে সম্পর্কের জোর বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিল নয়াদিল্লিও৷ বুধবার ভারতের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছালেন৷ ইতিহাস গড়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে ভারত৷ প্রসঙ্গত, অাগামী ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে উত্তর কোরিয়া৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ এমাসেই দেশের পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংসের কাজও শুরু করবে উত্তর কোরিয়া৷ এই সন্ধিক্ষণেই বাজিমাত করতে চাইছে ভারত৷

তবে ভি কে সিং-এর এই সফর ঘিরে কোনও বিবৃতি জারি করেনি বিদেশমন্ত্রক৷ বিশেষ সূত্রে খবর, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে আলোচনা চলবে দুই দেশের৷ সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্রের সঙ্গেই বৈঠকে বসবেন জেনারেল ভি কে সিং৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top