News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে উদ্ধার সোনার বিস্কুট, আটক চার
Image

গুয়াহাটিতে উদ্ধার সোনার বিস্কুট, আটক চার

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরে উদ্ধার হয়েছে অবৈধ দুটি সোনার বিস্কুট। অবৈধ সোনা কারবারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার জালুকবাড়ি থানার অন্তর্গত শরাইঘাট সেতুর কাছে অপরাধ-অনুসন্ধান শাখা ও জালুকবাড়ি পুলিশের অভিযানে দুটি সোনার বিস্কুট-সহ চার সোনা পাচারকারী আটক হয়েছে। সেই সঙ্গে সোনা পাচারের জন্য ব্যবহৃত এএস ০১ বিকিউ ০৬৯৪ নম্বরের একটি ওয়াগন-আর গাড়ি আটক করা হয়েছে। সোনার বিস্কুটগুলি বরপেটা জেলার হাউলি থেকে গুয়াহাটি নিয়ে আসছিল চার সোনা পাচারকারী। আটকরা যথাক্রমে জয়দেব হালদার, উত্তম হালদার, রাজীব ধর এবং রাজেশ মণ্ডল। আটক চার যুবক বিশেষ এক রাজনৈতিক দলের কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছে, জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অনুমান, এদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। তদন্তে ঘটনা প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ। আজ উদ্ধারকৃত সোনার বিস্কুটের মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top