News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকে কেন্দ্র করে মতিনগর সীমান্তে জনতা বিএসএফে ব্যাপক সংঘর্ষ
Image

পাচারকে কেন্দ্র করে মতিনগর সীমান্তে জনতা বিএসএফে ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ভারত-বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তের মতিনগরে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ যদিও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে কতিপয় গ্রামবাসীর ধারাবাহিক সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে পুলিশ৷ সরকাল থেকে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল৷ মতিনগরে শনিবার সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে৷ যদিও সংঘাতের সূত্রপাত শুক্রবার গভীর রাত থেকে৷ গ্রামবাসীদের একটি অংশের সঙ্গে এই সংঘাত ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠে৷ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে পুলিশ জানিযেছে৷

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গবাদী পশু পাচারের সময় কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনী পাচারকারীদের পিছু ধাওয়া করে৷ ফলে পাচারকারীরা সীমান্তের ওপারে গবাদি পশু নিয়ে যেতে ব্যর্থ হয়৷ এরপর থেকে বিবাদের সূত্রপাত৷ জানা গেছে, বিএসএফ এর তাড়া খেয়ে পাচারকারীরা গ্রামে গ্রামে এসে প্রবেশ করে৷ এরপর সীমান্ত সুরক্ষা বাহিনী সমগ্র এলাকাটিকে ঘিরে ফেলে৷ পাচারকারীদের ধরতে শুরু হয় বিএসএফের তল্লাশী অভিযান৷ বাহিনীর অভিযোগ, এই গ্রামের কিছু বাসিন্দাও পাচারকার্যের সঙ্গে যুক্ত৷ সন্দিগ্দ পাচারাকরীদের ধরতে বিভিন্ন বাড়িতে ঢুকলে জওয়ানদের বাধা দেন এলাকার স্থানীয় কিছু জনগণ৷ আর তখনই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে এখন পর্যন্ত দুই গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে৷ সমগ্র গ্রামটিকে পুলিশ ঘিরে রেখেছে৷ পরিস্থিতি উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর এই ধরনের ঘটনা সীমান্ত এলাকায় ঘটে চলেছে৷ এই ব্যাপারে বিএসএফ এবং স্থানীয় গ্রামবাসী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে চলেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top