News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে ত্রিপুরার রপ্তানি বাণিজ্য মন্দা, কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের সাথে ত্রিপুরার রপ্তানি বাণিজ্য মন্দা, কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্য প্রসারে এক্ট ইস্ট পলিসির বৈঠকে গুরুত্বারোপ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব

শুক্রবার নয়াদিল্লীতে এক ইস্ট পলিসির বৈঠকে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ পূর্বোত্তরের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷

কুমার দেব৷ প্রতিবেশী বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ভূটান এবং নেপালের সাথে যোগাযোগের বিষয়েও৷ শুধু সড়ক যোগাযোগই নয়, বিমান এবং জল পথে যোগাযোগের বিষয়টিও এক্ট ইস্ট পলিসির বৈঠকে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন৷ শুক্রবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক৷ উপস্থিত ছিলেন, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, আসামের মুখ্যমন্ত্রী সহ নিতি আয়োগের ডেপুটি ডেয়ারম্যান সহ ডোনার মন্ত্রক ও অন্যান্য মন্ত্রকের আধিকারীকরা৷

এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি  তুলে ধরেন৷ তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বাণিজ্য ছিল ৩০৪৮৩ কোটি টাকা৷ এর মধ্যে ত্রিপুরা রপ্তানি করেছে মাত্র ৪৬০ কোটি টাকা৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মূলত বাংলাদেশ সরকারের তরফে বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় ত্রিপুরা থেকে রপ্তানি ব্যঘত হচ্ছে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর কাছে দাবী জানিয়েছে যাতে ২৭ টি পণ্য সামগ্রী ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে সমস্ত ধরনের প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা গ্রহণের৷ একই সাথে চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়েও যাতে কেন্দ্রী পররাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়েও মুখ্যমন্ত্রী দাবী জানিয়েছেন৷ বাংলাদেশ, ভূটনা, ভারত এবং নেপালের মধ্যে মোটর ভ্যাহিকেল এগ্রিম্যান্ট মোতাবেক আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা এর ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ পাশাপাশি পরিবহণ ক্ষেত্রে বিশেষ করে পণ্য পরিবহণের ক্ষেত্রে আগরতলা থেকে আশুগঞ্জ, বিলোনীয়া থেকে চট্টগ্রাম এবং সাব্রুম থেকে চট্টগ্রাম পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানিয়েছেন৷ বর্ডার হাট, লেন্ড কাস্টম স্টেশনগুলি উন্নত করার বিষয়েও তিনি এদিনের বৈঠকে গুরুত্বারোপ করেছেন৷ বাংলাদেশের উদ্যোগপতিদের ত্রিপুরায় ব্যবসা বাণিজ্য প্রসারে বিষয়ে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন৷ শুধু ত্রিপুরা নয় পূর্বোত্তরের রাজ্যগুলিতে বাংলাদেশী উদ্যোগপতিদের বিনিয়োগ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আহ্বান জানিয়েছেন৷

ফেনি নদীর উপর সেতু নির্মাণ, সাব্রুম-রামগড় লেন্ড কাস্টম এবং চার লেন জাতীয় সড়ক নিয়েও এদিন এক্ট ইস্ট পলিসির বৈঠকে গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া আগরতলা থেকে ঢাকা সরাসরি বিমান পরিষেবা চালু করা, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে জলপথে যোগাযোগ ব্যবস্থা চালু করার বিষয়টিও মুখ্যমন্ত্রী বৈঠকে উত্থাপন করেন৷ সেই সাথে আগরতলায় রিজিওন্যাল পাসপোর্ট অফিস স্থায়ী ভাবে স্থাপন করা, বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি প্রদানের বিষয়টি প্রত্যাহার করা, ইন্টারনেশন্যাল ইন্টারনেট গেটওয়ে আরোও উন্নত করার জন্য কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top