News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইকে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখল মুম্বই
Image

চেন্নাইকে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখল মুম্বই

পুণে, ২৯ এপ্রিল (হি.স.) : চেন্নাইকে হারিয়ে একাদশ আইপিএলে দ্বিতীয় জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ানস৷ অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ৫৬ রানে ভর করে শনিবার রাতে এই জয় অাসে৷ ৬ ম্যাচ খেলে ৫টিতে হার নিয়ে একাদশ আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে শেষে ছিল মুম্বই৷ শনিবার অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে সুপার কিংসদের হারিয়ে জয়ে ফিরল মুম্বই৷ সঙ্গে পয়েন্ট টেবিলে দিল্লি ও ব্যাঙ্গালোরকে টপকে দু’ধাপ উঠে এল ইন্ডিয়ানসরা৷ ৭ ম্যাচে দুটি জয়ে ৪পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বর স্থানে থাকল রোহিতরা৷
৮ উইকেটে চেন্নাই সুপার কিংসদের হারানোর পর প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে রোহিত বলেন, ‘ আশা রাখছি এই ম্যাচ থেকেই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা৷ এই জয় আমাদের খেলায় গতি আনবে৷’
তিনি অারও বলেন, ‘সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটি ছাড়া আমরা কিন্তু প্রতিটা ম্যাচেই ১৯০ এর উপরে রান করেছি৷ এই জয়টা ভীষণ প্রয়োজন ছিল আমাদের জন্য৷ আমি ছেলেদের বলেছিলাম ব্যক্তিগত সিদ্ধান্ত না নিতে৷ দলের কথা মাথায় রেখে ঠান্ডা মাথায় খেলে যেতে৷ আসলে যে কোন ম্যাচ জেতার জন্য বল, ব্যাট এবং ফিল্ডিং তিনটে বিভাগেই এক হয়ে পারফর্ম করতে হয়৷’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top