News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের জৌনপুরে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০
Image

উত্তরপ্রদেশের জৌনপুরে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০

জৌনপুর, ২৯ এপ্রিল (হি.স.) : যাত্রীবোঝাই সরকারী বাসে সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। গুরুতর আহত ১০। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি রবিবার সকালে ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের রামপুর এলাকায়।
এদিন সকাল ৬টা ১৫মিনিট নাগাদ রামপুরে অউনপুর-মির্জাপুর রোডের কাছে রাজ্য পরিবহন নিগমের যাত্রীবোঝাই এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবোঝাই একটি ট্রাকের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের দিকটি একেবারে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন বাস যাত্রী। দুর্ঘনার বিকট আওয়াজ শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাজ্য পরিবহণ নিগমের বাসে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাকের চালক এবং বাসের চালক ফেরার হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতদের নাম ওজাগির বিশ্বকর্মা। বাড়ি ফৈজাবাদ। দ্বিতীয় নিহতের নাম মুকেশ মৌদনবাল। তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top