News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক ফ্রণ্ট গঠন করাই মূল লক্ষ্য ঃ সিপিএম
Image

বিজেপির বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক ফ্রণ্ট গঠন করাই মূল লক্ষ্য ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ কৌশলি রাজনীতিতে বরাবই উস্তাদ বামেরা৷ তাই কংগ্রেসের সাথে বোঝাপড়া করলেও কোনও রাজনৈতিক

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদ বিজন ধর৷ সাথে রয়েছেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ ছবি নিজস্ব৷

সমঝোতায় যাবে না সিপিএম৷ বিজেপির বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক ফ্রণ্ট গঠন করাই মূল লক্ষ্য৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানালেন, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর কথায় বাম গণতান্ত্রিক ফ্রণ্টে কোনও বুর্জুয়া দলের স্থান থাকবে না৷ পাশাপাশি এদিন তিনি বিজেপি – আইপিএফটি জোট সরকারকেও একহাত নিয়েছেন৷ সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্বেও পরিস্থিতি একই রকম রয়েছে বলে উষ্মা প্রকাশ করেছেন বিজন বাবু৷

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, হায়দরাবাদে অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে রাজনৈতিক লাইন স্থির হয়েছে৷ তাঁর বক্তব্য, বাম ও গণতান্ত্রিক ফ্রণ্ট গঠন করাই সিপিএমের এখন একমাত্র লক্ষ্য৷ কারণ, বিজেপি ও আরএসএস দেশের জন্য মারাত্মক বিপদ হয়ে দাড়িয়েছে৷ বিজেপির মোকাবিলায় ফ্রণ্ট গঠন করেই এগোতে হবে৷ তবে, এই ফ্রণ্টে বুর্জুয়া কোন দলের স্থান থাকবে না৷ তাঁর সাফ কথা, কংগ্রেস এই ফ্রণ্টে থাকবে না৷ এই রাজনৈতিক লাইন ধরেই বিজেপিকে মোকাবিলা করতে চাইছে সিপিএম, বলেন বিজন ধর৷

তাঁর কথায়, বিজেপিকে হঠাতে অধিকাংশ বিজেপি বিরোধী ভোট এক জায়গায় একত্রিত করার উপর জোড় দেওয়া হবে৷ এক্ষেত্রে যে রাজ্যে সিপিএম দুর্বল সেখানে অন্য রাজনৈতিক দলের সাথে সমঝোতা করা হবে৷ সাথে তিনি যোগ করেন, কংগ্রেসের সাথেও নির্বাচনে বোঝাপড়া করা হবে৷ কিন্তু, কংগ্রেসের সাথে কোনও রাজনৈতিক সমঝোতায় যাবে না সিপিএম৷ কারণ, নীতির প্রশ্ণে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও ফারাক নেই৷ বিজনবাবুর বক্তব্য, বিজেপি বিরোধীতায় সংসদের ভেতরে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম৷ কিন্তু, সংসদের বাইরে একাই লড়বে সিপিএম৷

এদিকে, রাজ্যের চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিজন ধর৷ তিনি সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে বলেন, এ বিষয়ে প্রশাসন কিংবা রাজনৈতিক নেতৃত্ব ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন বলে মনে হচ্ছে না৷ তাঁর কথায়, গত ১৪ এপ্রিল বামপ্রতিনিধি দলকে সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হচ্ছে না বলেই মনে হচ্ছে তাদের৷ এবিষয়ে বিজন ধরের যুক্তি, পার্টির দুই যুবনেতা অজেন্দ্র রিয়াং ও রাকেশ ধর খুন হয়েছেন৷ অথচ আসামী এখনও গ্রেফতার হয়নি৷ এই রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে সম্প্রতি চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন৷ অমরপুর কলেজের অধ্যক্ষকে দৈহিক ভাবে লাঞ্ছনার পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে৷ শিক্ষক আক্রান্ত হচ্ছেন৷ কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না৷ পার্টি অফিসের দখল একই ভাবে চলছে৷ সবচেয়ে উদবেগের বিষয় হলো নির্বাচিত জনপ্রতিনিধিরে চাপ দিয়ে দলত্যাগ এবং পদত্যাগ করানো হচ্ছে৷ তাঁর কথায়, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি হিমাংশু রায়কে জোড় করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে৷ তেমনি উদয়পুর পুরপরিষদের চেয়ারম্যান সুব্রত দেবও চাপের মুখে পদত্যাগ করেছেন৷ শুধু তাই নয়, নির্বাচনোত্তর পরিস্থিতিতে সারা রাজ্যেই চাঁদার জুলুম কংগ্রেস – টিইউজিএস জোট আমলকেও হার মানাচ্ছে৷

এদিন বিজনবাবু আইপিএফটিকেও একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, পৃথক রাজ্যের দাবিতে পুরোনো কায়দায় মোহচ্ছন্ন করে রাখার চেষ্টা হচ্ছে৷ কিন্তু উদ্বেগের বিষয় হল রাজ্য সরকার এ বিষয়ে নিরব অবস্থান নিয়ে রেখেছে৷ অবশ্য আইপিএফটি পৃথক রাজ্য ইস্যুতে মর্ডালিটি কমিটি গঠনের দাবিতে বিজেপিকে ৩ মাসের সময় দিয়েছে৷ এই সময়সীমার মধ্যে কমিটি গঠন না হলে তাঁরা আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছেন৷ বিজন বাবু এদিন বিদ্রুপের সুরে বলেন, পৃথক রাজ্য নিয়ে যারা আওয়াজ তুলছেন তাঁরা নিজেরাও জানেন এই দাবি পূরণ হওয়া সম্ভব নয়৷ সাথে তিনি যোগ করেন, আইপিএফটি আলাদা রাজ্য না হলে এডিসি এলাকায় কাউকে থাকতে দেবে না বলেও হুমকি দিচ্ছে৷ বিজন বাবুর সাফ কথা, এমন পরিস্থিতি রাজ্যবাসীর জন্য ভয়ঙ্কর৷

এদিকে, পঞ্চদশ অর্থকমিশন নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকষণ করে তিনি বলেন, কিছু বিষয় ক্ষতিয়ে দেখার জন্য কমিশনকে বলা হয়েছে৷ তা রাজ্যের স্বার্থে আঘাত আনতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top